আসছে AirTag 2! কবে হাতে পাবেন, জেনে নিন বিস্তারিত
ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট Apple আনতে চলেছে নতুন পণ্য। ২০২৫ সালের মধ্যেই পরবর্তী প্রজন্মের ট্র্যাকার AirTag 2 লঞ্চ করার পরিকল্পনা করছে তারা, এমনই জানা গিয়েছে৷ রিপোর্ট অনুসারে, AirTag 2-এর উৎপাদন সম্ভবত চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিক থেকেই শুরু হয়ে যাবে। LeaksApplePro নামের এক ওয়েবসাইটে ফাঁস হয়েছে এই সংক্রান্ত কিছু তথ্য। ওই সংস্থার দাবি, AirTag 2 সম্ভবত ‘থ্রি-ডি প্রিসিশন ফাইন্ডিং’-এর মতো একাধিক নতুন ফিচার-সহ লঞ্চ করতে পারে। তথ্য ফাঁসকারী ওই ওয়েবসাইটে দাবি করা হয়েছে, কোনও ভাবেই এই পণ্য ২০২৪-এ লঞ্চ করতে পারে…










