সেঞ্চুরি ক্যাপ্টেন শুভমনের, গাওস্কর-কোহলিদের মতো কিংবদন্তিদের কীর্তি স্পর্শ করলেন
লিডস: অধিনায়ক হিসাবে যেন রাতারাতি তিনি অনেক বেশি পরিণত হয়ে উঠেছেন রাতারাতি। তা না হলে কী করে ম্যাচের আগে বলে দিতে পারেন যে, ব্যাট করতে নামার সময় নিজেকে অধিনায়ক ভাবব না। তাতে মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। বরং নিজেকে ভাবব সাধারণ ব্যাটার। সেই মন্ত্র মেনেই শুক্রবার হেডিংলে টেস্টে সেঞ্চুরি করলেন শুভমন গিল (Shubman Gill)। অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই সেঞ্চুরি। স্পর্শ করলেন বিজয় হাজারে, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার ও বিরাট কোহলির কীর্তি। এঁরা প্রত্যেকেই অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে নেমেই সেঞ্চুরি করেছিলেন। শুধু…


