‘পাগলে কী না বলে!’মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ,পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের
#কলকাতা: আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অস্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীরা প্রশিক্ষণ নেবেন বলেই দাবি তাঁর। পালটা মদনকে ‘গ্যাংস্টার’ কটাক্ষ দিলীপ ঘোষের। মদনের এই বক্তব্যকে অবশ্য সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর বক্তব্য নিয়ে কড়া তৃণমূল কংগ্রেস। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য যে দল কোনওভাবে অনুমোদন করে না তা বুঝিয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘পাগলে…



