Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘অর্পিতার আবাসনে যেতেন উনিও’, পার্থর সঙ্গে এবার নাম জড়িয়ে গেল তৃণমূল সাংসদের 
‘অর্পিতার আবাসনে যেতেন উনিও’, পার্থর সঙ্গে এবার নাম জড়িয়ে গেল তৃণমূল সাংসদের 

এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়াল বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া ফ্ল্যাট থেকে আজ প্রায় ২০ কোটি টাকার বেশি উদ্ধার হয়। এর প্রেক্ষিতেই একটি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন টুইট করে লেখেন, ‘অর্পিতার বেলঘরিয়া হাউজিং কমপ্লেক্স থেকে প্রায় ৩৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। সৌগত রায়, এমপি (টিএমসি) প্রায়ই ওই আবাসিক কমপ্লেক্সে যেতেন! ওখানে তাঁর অফিস ছিল! সময়ের সাথে সাথে তৃণমূল নেতাদের নোংরা মুখোশ ধীরে ধীরে খসে পড়ছে।’ জানা গিয়েছে,বেলঘরিয়ার…

Read More

‘মাথা হেঁট করার মতো ঘটনা’,বেলঘরিয়া-কাণ্ডের পর পার্থকে ঝেড়ে ফেলার ইঙ্গিত কুণালের
‘মাথা হেঁট করার মতো ঘটনা’,বেলঘরিয়া-কাণ্ডের পর পার্থকে ঝেড়ে ফেলার ইঙ্গিত কুণালের

গ্রেফতারির দিন পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে সেদিন মমতা ফোন ধরেননি পার্থর। সেদিন টালিগঞ্জে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। আর আজ বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক সেই পরিমাণকেও ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায় প্রায় স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে ক্রমেই ঝেড়ে ফেলতে চলেছে। আশঙ্কা আগেই ছিল। পার্থবাবুর মন্ত্রিত্ব নিয়েও চলছিল জল্পনা।…

Read More

আয়তনে ৮০ ফুট বাই ৪৬ ফুট! সাজছে বিরাট মঞ্চ! একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে
আয়তনে ৮০ ফুট বাই ৪৬ ফুট! সাজছে বিরাট মঞ্চ! একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে

#কলকাতা : ২১ জুলাই উপলক্ষে ধর্মতলায় প্রস্তুতি চূড়ান্ত। আগামিকাল তৃণমূল নেতৃত্ব থেকে বাংলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে দেখা যাবে এই মঞ্চেই। তিন তিনটে স্টেজ, অন্যবারের তুলনায় আয়তনেও বিরাট। প্রায় ৫০০ জন বসার ব্যবস্থা রয়েছে মঞ্চে। আর এভাবেই সেজে উঠছে একুশে জুলাইয়ের বিপুলাকার মঞ্চটি। একদিকে চলছে মঞ্চ সাজানোর কাজ। অন্যদিকে নিরাপত্তা রাখা হচ্ছে আঁটোসাঁটো। চলছে তারও তোড়জোড়। ধৰ্মতলা-সহ শহর জুড়ে থাকবে হাজার তিনেক বেশি পুলিশ। থাকবে হাই রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, মোবাইল পেট্রোলিং ভ্যান। নিরাপত্তার দায়িত্বে…

Read More

ফের হেঁশেলে ধাক্কা! রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের
ফের হেঁশেলে ধাক্কা! রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের

#কলকাতা: মধ্যবিত্তের জন্য ফের জোরালো ধাক্কা৷ আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় আরও ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের (Cooking Gas Price Hike) সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা৷ গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, মোদি সরকার লাগামহীন ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে। সাধারণ মানুষের বোঝা বাড়িয়ে চলেছে৷ ‘সবকা সাথ, সবকা বিকাশের’ বদলে, সবকা সর্বনাশ করেছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ চলবে ওরা কালিপটকা ফাটালেও এন আই এ চাইবে। ওরা দিওয়ালিতে…

Read More

‘কালো টাকা নেন শুভেন্দু’, অভিযোগ, পালটা অভিযোগে সরগরম রাজ্য বিধানসভা
‘কালো টাকা নেন শুভেন্দু’, অভিযোগ, পালটা অভিযোগে সরগরম রাজ্য বিধানসভা

  মঙ্গলবার শুভেন্দু অধীকারীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলনেতাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘সরকারের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় চাকরি দিয়েছেন।’ পাশাপাশি মমতা আরও অভিযোগ করেন, শুভেন্দু চাকরি দেওয়া ছাড়াও অনেক সুযোগ-সুবিধা নিয়েছিলেন শিক্ষা দফতর থেকে। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন আমি আমার বিধানসভা কেন্দ্রের জন্য একটি ব্ল্যাক বোর্ডও নিইনি।’ আর শুভেন্দুর এই দাবির প্রেক্ষিতেই পার্থবাবু পালটা আক্রমণ শানান শুভেন্দুকে। সাংবাদিকদের…

Read More