Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি’
‘অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি’

কলকাতা: বিখ্যাত বাবার ছেলে। তার ওপর বাবা আবার রুপোলি পর্দার তারকা। স্বাভাবিকভাবে তাঁর কাছেও ছিল অভিনয় জগতে নাম লেখানোর একাধিক প্রস্তাব। কিন্তু জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) আবার অভিনয়ে আগ্রহ নেই। তাঁর মন পড়ে ময়দানে। মুশকিল আসান হয়ে হাজির হলেন বাবা দিলীপ মুখোপাধ্যায় (Dilip Mukherjee)। সব প্রস্তাব নাকচ করে দিলেন। ছেলেকে ডেকে বললেন, খেলার জগতেই থাক। ফাদার্স ডে-তে (Father’s Day 2022) বাবার কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর জয়দীপ। এবিপি লাইভকে প্রাক্তন ক্রিকেটার বললেন, ‘অনেক অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। আমার আগ্রহ ছিল না।…

Read More

Hemanta Mukhopadhyay: হেমন্তের সঙ্গে উত্তমের বিবাদ ঘটেছিল; কেন দূরত্ব তৈরি হয়েছিল দু’জনের?
Hemanta Mukhopadhyay: হেমন্তের সঙ্গে উত্তমের বিবাদ ঘটেছিল; কেন দূরত্ব তৈরি হয়েছিল দু’জনের?

সৌমিত্র সেন: একটা যদি হয় শরীর, অন্যটা তবে আত্মা। অন্তত বাংলা ছবির দর্শকের একটা বড় অংশের তেমনই মত। উত্তম যদি শরীর হন, তবে হেমন্ত সেই শরীরের আত্মা। আসলে গানের দৃশ্যগুলিতে পর্দায় উত্তম আর পর্দার পিছনে (প্লেব্যাকে) হেমন্তের দ্বৈত উপস্থিতি দর্শক-শ্রোতার মনে এক অখণ্ড অদ্বৈত অনুভূতিতে ধরা দিত। তাঁরা মনে করতেন, বা বিশ্বাস করতে ভালোবাসতেন, উত্তম লোকটা যদি গান তবে তিনি হেমন্তের মতোই গাইবেন! আর হেমন্ত লোকটা যদি কথা বলেন তবে উত্তমের মতোই বলবেন। এ ভাবনাটা খুব মিথ্যেও তো নয়।…

Read More