Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বইমেলায় প্রকাশিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ টি বই
বইমেলায় প্রকাশিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ টি বই

কলকাতা : চলতি বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ছ’টি বই প্রকাশিত হতে চলেছে। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা ১২৮টি বই প্রকাশিত হয়েছে। তিনি নিজেই জানিয়েছেন, এই বছর বইমেলায় তাঁর লেখা আরও ৬টি বই প্রকাশ পেতে চলেছে। এছাড়াও ৪-৫ টি বইয়ের কাজ চলছে। এই বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর যে যে বইগুলি প্রকাশিত হচ্ছে সেগুলি হল-১. আমাদের সংবিধান ও কিছু কথা ২. দুয়ারে সরকার,আপনার আমার ৩. স্যালুট (ইংরেজিতে) ৪. লহ প্রণাম মহীয়সী, ছড়ায় ছড়ায় (২),  ৫. আমাদের দুর্গোৎসব এবং ৬. কবিতাবিতান ( ইংরেজিতে)। উদ্বোধনী মঞ্চ…

Read More

সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অ-আ লিখতে শিখে খুদেকে দিলেন গুরুদক্ষিণা
সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অ-আ লিখতে শিখে খুদেকে দিলেন গুরুদক্ষিণা

কলকাতা: সরস্বতী পুজোর (Sataswati Puja 2023) দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনেই বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দেন মুখ্যমন্ত্রী। তবে এ দিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দিলেন মুখ্যমন্ত্রী এ দিন বিকেলে রাজভবনে বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। লালপাড় হলুদ শাড়ি পড়া খুদে সরস্বতীর কাঁধে গুরুদায়িত্ব পড়ে। হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায়…

Read More

ধনকড় অধ্যায় অতীত! হাতেখড়ি অনুষ্ঠানে মমতার সঙ্গে খোশগল্পে রাজ্যপাল, ধারও মাড়াল না বিজেপি
ধনকড় অধ্যায় অতীত! হাতেখড়ি অনুষ্ঠানে মমতার সঙ্গে খোশগল্পে রাজ্যপাল, ধারও মাড়াল না বিজেপি

কলকাতা: রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণের পর কেটে গিয়েছে দু’মাস। কিন্তু পূর্ব সূরি জগদীপ ধনকড়ের মতো সরাসরি সংঘাতের পরিবর্তে এ যাবৎ বাংলার সরকারের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে চলতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার, সরস্বতী পুজোয় আরও একবার তা ধরা পড়ল ক্যামেরায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এ দিন বাংলায় প্রতীকী হাতেখড়ি হল তাঁর।  সেখানে রাজ্য বিজেপি-র নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু উপস্থিত ছিলেন খোদ মমতা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও উপস্থিত…

Read More

তৃণমূলে যোগ দিলেন দু’‌বারের জয়ী প্রাক্তন বিধায়ক, মেঘালয়ে কবে যাচ্ছেন মমতা?
তৃণমূলে যোগ দিলেন দু’‌বারের জয়ী প্রাক্তন বিধায়ক, মেঘালয়ে কবে যাচ্ছেন মমতা?

একদিন আগেই তৃণমূল কংগ্রেস ছাড়েন পিন্থোরুমক্রাহ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাম্বোরলাং ডিয়েংডোহ। তাতে অনেকে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস চাপে পড়ে যাবেন। কিন্তু এবার মেঘালয়ে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আর আজ, বুধবার দু’‌বারের প্রাক্তন বিধায়ক দেসাং এম সাংমা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আজ মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রংজেং বিধানসভার দু’‌বারের বিধায়ক দেসাং সাংমা। ফলে এখন খুশির হাওয়া মেঘের রাজ্যে। বাংলার মুখ্যমন্ত্রী কবে যাচ্ছেন মেঘালয়ে?‌ আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা‌…

Read More

দেশে-বিদেশে ছড়াছড়ি ‘আজব ছড়া’র, কেন বার বার নিশানায় মমতা-ই
দেশে-বিদেশে ছড়াছড়ি ‘আজব ছড়া’র, কেন বার বার নিশানায় মমতা-ই

কলকাতা: নিরলস সাহিত্যচর্চার জন্য বাংলা অকাদেমি পুরস্কার পেয়েছেন। বিশিষ্টজনদের মধ্যে নিজে যদিও মঞ্চে ওঠেননি পুরস্কার নিতে। তবে লেখালেখি যে তাঁর অত্যন্ত পছন্দের, বার বার জানিয়েছেন তা। তাঁর লেখা বইয়ের বিক্রিবাটাও যে কম নয়, তাও বুঝিয়ে দিয়েছেন বার বার। তবুও কবিতা লেখার ধরন নিয়ে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। উড়ে এসেছে ব্যঙ্গ-বিদ্রুপ। এমনকি কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (Justice Abhijit Ganguly) তাঁর লেখা ‘এপাং-ওপাং-ঝপাং’ কবিতাটিকে ‘অখাদ্য’ বলে কটাক্ষ করেছেন (Mamata Banerjee Poems) ।…

Read More

দুয়ারে শাকসবজি! আরও ১৫০ ‘স্টল’, আরও আরও গাড়ি! ‘সুফল বাংলা’ নিয়ে বিরাট পদক্ষেপ
দুয়ারে শাকসবজি! আরও ১৫০ ‘স্টল’, আরও আরও গাড়ি! ‘সুফল বাংলা’ নিয়ে বিরাট পদক্ষেপ

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকীর দিনে এই সুখবর দিল নবান্ন। এবার থেকে সুফল বাংলার ভ্রাম্যমান পরিষেবা আরও বেশি সহজলভ্য হবে। অন্তত তেমনটাই দাবি নবান্নের শীর্ষ মহলের। শুধু তাই নয়, রাজ্যজুড়ে বাড়ল সুফল বাংলার আউটলেট। সোমবার নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে আরও ১৫০টি নতুন সুফল বাংলা আউটলেটের শুভ উদ্বোধন করলেন। শুধু তাই নয় ৫০টি সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি ও এদিন সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর…

Read More

মাসে পড়ুয়াদের ৮০০ টাকার বৃত্তি দেবে মমতার সরকার, কারা পাবে? নিয়ম কী কী আছে?
মাসে পড়ুয়াদের ৮০০ টাকার বৃত্তি দেবে মমতার সরকার, কারা পাবে? নিয়ম কী কী আছে?

Medhashree: রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির(OBC) পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প। বৃহস্পতিবার ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুদুয়ার থেকে প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে। সেই দায়িত্ব রাজ্যই নেবে।’ মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘যারা ওবিসিদের টাকা বন্ধ করেছে, তারা পাপ করতে পারে, আমি পারি না। আমি আপনাদের পাহারাদার। ওবিসি বৃত্তির ৮০০ টাকা আমরা দেব। এর পরপরই ভোটের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ…

Read More

‘মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,’ বার্তা মমতার
‘মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,’ বার্তা মমতার

কলকাতা:‘রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।’ দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার (Mamata Banerjee)। বার্তা মমতার: এদিন তিনি বলেন, “সবাই যে আমাকে ভালবাসবেন একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবে না, এটা মনে করার কোনও কারণ নেই। মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে…

Read More

একক লড়াইয়ের সিদ্ধান্ত তৃণমূলের! নির্বাচনি প্রচারে ত্রিপুরা সফরে মমতা-অভিষেক
একক লড়াইয়ের সিদ্ধান্ত তৃণমূলের! নির্বাচনি প্রচারে ত্রিপুরা সফরে মমতা-অভিষেক

ত্রিপুরা: মেঘালয়ের পরে এবার বিধানসভা ভোটের (Assembly Elections) মুখে ২ দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় (Tripura) পৌঁছবেন। সেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় রোড শো-তে অংশ নেবেন তৃণমূল নেত্রী। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ তারিখের সফরের আগেই ত্রিপুরা বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চায় তৃণমূল নেতৃত্ব।…

Read More

আবারও শিক্ষামূলক প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাচ্ছে এই ‘মেধাশ্রী বৃত্তি’?
আবারও শিক্ষামূলক প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাচ্ছে এই ‘মেধাশ্রী বৃত্তি’?

#উত্তরবঙ্গ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অন‍্যান‍্য অনগ্রসর শ্রেণীর(OBC) ছাত্রছাত্রীদের জন‍্য ‘মেধাশ্রী’ নামক একটি নতুন শিক্ষামূলক প্রকল্প ঘোষনা করেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে এদিন তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অনগ্রসর জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বন্ধ করার পদক্ষেপের সমালোচনা করেন। সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায‍্যর্থে সরকারের নতুন এই বৃত্তি বলেই তিনি জানান। কারা পাবেন এই মেধাশ্রী বৃত্তিতে (Medhashree Scholarship)? বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় এক প্রশাসনিক সভায় রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ‘মেধাশ্রী বৃত্তির’ কথা ঘাষণা করেন বাংলায় সমস্ত অনগ্রসর শ্রেণীর(OBC) ছাত্রছাত্রীদের…

Read More