Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আইপিএল শুরুর আগে দুই শহরে ৮ ঘণ্টা ধরে নতুন ট্যাটু করালেন কোহলি
আইপিএল শুরুর আগে দুই শহরে ৮ ঘণ্টা ধরে নতুন ট্যাটু করালেন কোহলি

বেঙ্গালুরু: বিরাট কোহলি (Virat Kohli) আর ট্যাটুর প্রতি তাঁর দুর্বলতা। ভারতীয় ক্রিকেটের খোঁজ রাখা প্রত্যেকের কাছেই বেশ পরিচিত বিষয়। তবে শরীরে ট্যাটুর ভাণ্ডারে অভিনবত্ব যোগ করলেন কোহলি। আইপিএল (IPL 2023) শুরুর আগে নতুন ট্যাটু করালেন কোহলি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে সকলেই জানতে চান, কী এই ট্যাটুর অর্থ। অবশেষে সব কৌতূহল নিরসন করলেন ট্যাটু আর্টিস্ট নিজেই। এলিয়েন্স ট্যাটুর কর্ণধার সানি ভানুশালি কোহলির শরীরে নতুন ট্যাটুটি এঁকেছেন।  ভানুশালি জানিয়েছেন, কোহলি তাঁদের একটি ট্যাটুর ছবি নিয়ে সরাসরি স্টুডিওতে…

Read More

অধিনায়ক ঘোষণার দিনই মাঠে নেমে পড়লেন সাউদি, ফার্গুসন কি ফিট?
অধিনায়ক ঘোষণার দিনই মাঠে নেমে পড়লেন সাউদি, ফার্গুসন কি ফিট?

সন্দীপ সরকার, কলকাতা: নীতিশ রানাকে (Nitish Rana) অধিনায়ক ঘোষণা করার দিনই স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে। নিউজিল্যান্ড থেকে কলকাতায় পৌঁছে নাইট শিবিরে যোগ দিলেন টিম সাউদি (Tim Southee) ও লকি ফার্গুসন (Lockie Ferguson)। যাঁদের ওপর কেকেআরের জোরে বোলিং আক্রমণ অনেকটাই নির্ভর করে থাকবে। এবং, কলকাতায় পৌঁছেই ইডেন গার্ডেন্সে হাজির হয়ে গেলেন দুই কিউয়ি তারকা। সাউদিকে মাঠে বেশ চনমনে দেখিয়েছে। বাউন্ডারি লাইনের ধারে বেশ কিছুক্ষণ ফিল্ডিং প্র্যাক্টিস করেন তিনি। প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। তবে অনেকে…

Read More

বিরাট ধাক্কা পাঞ্জাবের, ছিটকেই গেলেন বেয়ারস্টো, পরিবর্ত হিসাবে কাকে নিল প্রীতি জিন্টার দল?
বিরাট ধাক্কা পাঞ্জাবের, ছিটকেই গেলেন বেয়ারস্টো, পরিবর্ত হিসাবে কাকে নিল প্রীতি জিন্টার দল?

চণ্ডীগড়: আইপিএল (IPL) শুরুর মুখে জোরাল ধাক্কা খেল পাঞ্জাব কিংস। গত অগাস্টে পাওয়া চোট পুরোপুরি না সারায় ছিটকেই গেলেন জনি বেয়ারস্টো (Jonny Barstow)। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার আনক্যাপড ক্রিকেটার ম্যাথু শর্টকে দলে নিল পাঞ্জাব কিংস। বেয়ারস্টোকে পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তাঁকে নাও ছাড়তে পারে। পাঞ্জাব কিংস ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে বেয়ারস্টোর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছিল। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, বেয়ারস্টো আদৌ আইপিএল খেলতে পারবেন কি না। এই সপ্তাহেই ইয়র্কশায়ারের…

Read More

কোচ হিসাবে ৬ রঞ্জি ট্রফি! পণ্ডিতের ক্রিকেট পাণ্ডিত্যে ভরসা নাইটদের
কোচ হিসাবে ৬ রঞ্জি ট্রফি! পণ্ডিতের ক্রিকেট পাণ্ডিত্যে ভরসা নাইটদের

কলকাতা: বুধবার কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে জানিয়ে দেওয়া হল, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) হাতে তুলে দেওয়া হচ্ছে কোচিংয়ের দায়িত্ব। সেই চন্দ্রকান্ত পণ্ডিত, যাঁর প্রশিক্ষণে গত রঞ্জি ট্রফিতে শক্তিশালী মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যপ্রদেশ। ঘরোয়া রঞ্জি দলকে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েও যে কোনও আইপিএল দলের হেড কোচ হওয়া যায়, দেখিয়ে দিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। অতীতে কলকাতা নাইট রাইডার্স থেকে কোচিং টিমে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সূত্রের খবর, তাঁকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যে…

Read More