Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন’, মমতার নিশানায় বিজেপি
‘যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন’, মমতার নিশানায় বিজেপি

আশাবুল হোসেন, দার্জিলিং: নেপালি কবি ভানু ভক্ত। দার্জিলিং থেকেই তাঁর জন্মদিন পালন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভানু ভক্তের জন্মবার্ষিকীতেই পাহাড়ে দাঁড়িয়ে ভেদাভেদ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই GTA’র শপথ গ্রহণ অনুষ্ঠানে পাহাড়কে শান্ত রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে, বিজেপিকেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বুধবার নেপালি কবি ভানুভক্তের ২০৮-তম জন্মদিনে ফের একবার ভেদাভেদের বিরুদ্ধে সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভানু ভক্তের যে বিভিন্ন রচনা, যেসব জিনিস লিখে গেছেন, সেখানে ঐক্যের কথা বলে…

Read More

নিজের হাতে বানিয়ে ফুচকা খাওয়ালেন মমতা! পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী
নিজের হাতে বানিয়ে ফুচকা খাওয়ালেন মমতা! পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

Mamata Banerjee| Phuchka: পাহাড়ে রাজনৈতিক ভাষণ ও কর্মসূচির পাশাপাশি বরাবরই একটু অন্যরকম জনসংযোগে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিঙের পথে দেখা গিয়েছিল নিজে হাতে মোমো বানাতে। এবারে নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী।

Read More

আলু-মটরের পুর, মশলা, তেঁতুল জল, পাহাড়ে গিয়ে ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী
আলু-মটরের পুর, মশলা, তেঁতুল জল, পাহাড়ে গিয়ে ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন, এই প্রবাদকে সত্য প্রমাণিত করেছেন আগেই। প্রশাসনিক কাজকর্ম সামলে কখনও ঢুকে পড়েছেন হেঁশেলে, কখনও আবার রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা-ও। এ বার দার্জিলিংয়ে (Darjeeling) ফুচকা (Mamata Banerjee Prepares Phuchka) বানিয়ে সকলকে খাওয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমালেন ফুচকা স্টলের সামনে। দার্জিলিংয়ে ফুচকা বানালেন মমতা উত্তরবঙ্গ সফরে গিয়ে এ দিন দার্জিলিংয়ে রয়েছেন মমতা। সকালে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তার পর…

Read More

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা দার্জিলিঙে, GTA-র শপথ অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব পাহাড়ে
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা দার্জিলিঙে, GTA-র শপথ অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব পাহাড়ে

আশাবুল হোসেন ও মোহন প্রসাদ, দার্জিলিং: জিটিএ ভোটে পাহাড়ে ঘাসফুল ফোটার পর, বিপুল অভ্যর্থনার মধ্যে দার্জিলিং পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জিটিএ-র নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী সেখানে কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে পাহাড়বাসী। সাজো সাজো রব পাহাড়ে: মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে গিয়েছেন বহুবার। কিন্তু এবারের সফর যেন আলাদা। গত মাসেই পাহাড়ে GTA’র ভোটে খাতা খুলেছে তৃণমূল। রডোডেনড্রন আর অর্কিডের সাম্রাজ্যে ফুটেছে ঘাসফুল। তারপর মুখ্যমন্ত্রীর প্রথম দার্জিলিং সফর। দার্জিলিঙের তৃণমূল নেতা বিন্নি শৰ্মার কথায়, “মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সফর। এবার দুহাত তুলে পাহাড়ের মানুষ…

Read More

রেলব্রিজ থেকে মেট্রো স্টেশন, উধাও সৌজন্য, বার বার সংঘাতে কেন্দ্র ও রাজ্য
রেলব্রিজ থেকে মেট্রো স্টেশন, উধাও সৌজন্য, বার বার সংঘাতে কেন্দ্র ও রাজ্য

দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সুদীপ্ত আচার্য, কলকাতা: কেন্দ্র-রাজ্য সংঘাতে নয়া সংযোজন ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro)। প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) না ডাকা নিয়ে একদিকে ফুঁসছে রাজ্য, অন্য দিকে রাজ্যের আচরণ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। নানা বিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এখন কার্যতই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে মাসখানেক আগের কামারকুন্ডু রেলব্রিজ (Kamarkundu Rail Bridge) উদ্বোধন ঘিরে টানাপোড়েনের প্রসঙ্গও উঠে আসছে। কেন্দ্র-রাজ্য সমীকরণে সংঘাতই এখনকার সংস্কৃতি হয়ে উঠেছে কিনা, প্রশ্ন উঠছে। একের পর এক বিষয়ে সংঘাত চলছেই…

Read More

দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের
দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro)। হাওড়া ময়দান (Howrah Maidan) স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। সল্টলেক সেক্টর ৫ হয়ে ফুলবাগানের সঙ্গে যুক্ত হল শিয়ালদা। সল্টলেক (Saltlake) থেকে শিয়ালদা-৯ কিমি যাত্রাপথে বৃহস্পতিবার থেকে পরিষেবা। সামনের বছর হাওড়ার সঙ্গে শিয়ালদা যুক্ত করার লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের। সেজে উঠেছে শিয়ালদা মেট্রো স্টেশন: যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে। কী কী থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে? ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা।…

Read More

উদ্বোধনের একদিন আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, শিয়ালদহ মেট্রো নিয়ে অসৌজন্য
উদ্বোধনের একদিন আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, শিয়ালদহ মেট্রো নিয়ে অসৌজন্য

চরম অসৌজন্য। চূড়ান্ত অপমান। এমনই কাজ করে দেখাল কেন্দ্রীয় সরকারের সংস্থা রেল। ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল। আর সে কথা ঘোষণা করল রেল। রবিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই কথা জানিয়েছেন। ঠিক কী ঘটেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে?‌ মেট্রো রেল সূত্রে জানা গিয়েছিল, সোমবার ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রকল্পের উদ্বোধন হবে। কিন্তু সেই উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে না। এই কথা জানতে…

Read More

সবাই যদি তোমরা চলে যাও, তাহলে রাজ্য কারা চালাবে? যুবাদের কাছে আকুতি মমতার
সবাই যদি তোমরা চলে যাও, তাহলে রাজ্য কারা চালাবে? যুবাদের কাছে আকুতি মমতার

তোমরা বিদেশে চলে গেলে, দেশ ও রাজ্য কারা চালাবে? রাজ্যের যুবাদের প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন বিদেশে পড়াশুনো করে ফিরে এসো দেশে। কারণ এই মাটিই তোমার মাতৃভূমি। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই যুবাদের মধ্যে রাজ্যছাড়ার প্রবণতা বেড়েছে বলে দাবি বিরোধীদের। তাদের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান নেই। যার জেরে উচ্চশিক্ষিত হোক বা সাধারণ শিক্ষিত, কাজের খোঁজে রাজ্য ছাড়তে হচ্ছে সবাইকে।…

Read More

১২৯৩ কোটি টাকা ব্যয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডে! বাংলার মেধার গর্বে উচ্ছ্বসিত মমতা
১২৯৩ কোটি টাকা ব্যয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডে! বাংলার মেধার গর্বে উচ্ছ্বসিত মমতা

#কলকাতা: বাংলার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কর্ম সংস্থান নিয়ে বৃহস্পতিবার জোরালো সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিক্ষার মান যে অনেক উন্নত হয়েছে সে কথাই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে পরিসংখ্যান দিয়ে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা (Student Credit Card | Mamata Banerjee)। এদিন মমতা বলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শিক্ষার মান সিবিএসই, আইসিএসই’র থেকে কোনও অংশে কম নয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের অনুষ্ঠানে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কর্মসংস্থানের কথাও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার নেতাজি…

Read More

মমতাকে অযথা নিশানা করা যাবে না, প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিল হাইকমান্ড
মমতাকে অযথা নিশানা করা যাবে না, প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিল হাইকমান্ড

শুরুটা করেছিলেন কংগ্রেস শীর্ষ নেতা বীরাপ্পা মইলি। তারপর সেটা পাকে সোনিয়া–মমতার সাক্ষাতে। যা চূড়ান্ত রূপ নেয় রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে নিশানা করা যাবে না বলে নির্দেশিকা জারি করল কংগ্রেস হাইকমান্ড। একইসঙ্গে কংগ্রেসের একমাত্র লক্ষ‌্য হবে বিজেপিকে হারানো বলেও বাংলায় দলীয় মুখপাত্রদের নির্দেশিকা দিল কংগ্রেস হাইকম‌ান্ড। অযথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা যাবে না বলে জাতীয় স্তরে কংগ্রেসের মুখপাত্রদের প্রধান জয়রাম রমেশ প্রদেশ নেতৃত্ব এবং রাজ‌্য মুখপাত্রদের এই কথা জানিয়ে দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, বাংলায়…

Read More