Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ইনজুরি টাইমে জোড়া গোল নর্থ ইস্টের, এগিয়ে গিয়েও হার জামশেদপুরের
ইনজুরি টাইমে জোড়া গোল নর্থ ইস্টের, এগিয়ে গিয়েও হার জামশেদপুরের

ফুটবল এমন একটি খেলা যেখানে যে কোনও মুহূর্তে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে। অনেকে ময়দানের ভাষায় ফুটবলকে অনিশ্চয়তার খেলাও বলে থাকেন। এবার তেমনই এক ঘটনা ঘটল আইসএলে। বৃহস্পতিবার আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড মুখোমুখি হয় জামশেদপুর এফসির। আর সেই ম্য়াচেই ঘটে অঘটন। শেষ মুহূর্তে জোড়া গোল করে ম্যাচ জিতল নর্থ ইস্ট। বৃহস্পতিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। নর্থ ইস্টের হোম ম্যাচ হলেও, শুরুতে দাপট ছিল জামশেদপুরের। ১৯ মিনিটের মাথায় জামশেদপুরকে এগিয়ে দেন ড্যানিয়েল চিমা। প্রথম…

Read More

এবারের আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি, দেখে নিন এক ঝলকে
এবারের আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি, দেখে নিন এক ঝলকে

কলকাতা: আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে এফএসডিএল। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল অভিযান শুরু করবে পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২৩ সেপ্টেম্বর মোহনবাগান যুবভারতীতে খেলবে আইএসএলের প্রথম ম্যাচ। সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। আইএসএলের প্রথম ডার্বি ২৮ অক্টোবর। এক ঝলকে দেখে আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি: ২৩ সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা), ২৭ সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা), ৭…

Read More

ইস্টবেঙ্গলে বদলার আগুন জ্বলছে! মোহনবাগানকে সুদ সমেত হিসেব বুঝিয়ে দেওয়ার পালা
ইস্টবেঙ্গলে বদলার আগুন জ্বলছে! মোহনবাগানকে সুদ সমেত হিসেব বুঝিয়ে দেওয়ার পালা

কলকাতা: মোহনবাগানের বড় নাম এবং বিদেশি থাকলেও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় ইস্টবেঙ্গল। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে এবার ফিরিয়ে দেওয়ার পালা। গত চার বছর ধরে কলকাতা ডার্বি হারের চাকা এবার ঘোরাতে মরিয়া লাল হলুদ। যে কোনও মূল্যে এবার সমর্থকদের জয় উপহার দিতে চায় মশাল ব্রিগেড। ইস্টবেঙ্গলে সই করলেন জর্ডন এলসে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ভিসার আবেদনও করে দিয়েছেন। একইসঙ্গে লাল-হলুদে সই সারলেন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পার্দো। তাঁর আর্ন্তজাতিক ছাড়পত্রও পৌঁছে গিয়েছে ম্যানেজমেন্টের হাতে। সম্ভবত আগস্টের শুরুতেই কলকাতায় আসবেন দুই…

Read More

মোহনবাগানের তারকা বিদেশি হঠাৎ দল ছাড়লেন! এবার খেলবেন শত্রু শিবিরে
মোহনবাগানের তারকা বিদেশি হঠাৎ দল ছাড়লেন! এবার খেলবেন শত্রু শিবিরে

কলকাতা: কার্ল ম্যাক হিউ। মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি। গত কয়েকটা বছর ধরে সবুজ মেরুনের অন্যতম সেরা নির্ভরযোগ্য এবং ধারাবাহিক ফুটবলার ছিলেন তিনি। অনেক যুদ্ধ লড়াই করেছেন সবুজ মেরুন জার্সিতে। যেমন প্রতিপক্ষের আক্রমণ থামাতেন, তেমনই আবার প্রয়োজনে গোল করে দলকে জিতিয়েছেন। সেই ম্যাক হিউ মৌখিক সম্মতির ভিত্তিতে মোহনবাগানের চুক্তি থেকে বেরিয়ে এসেছেন বলে খবর। অন্যদিকে গোয়া এমন একজন বিদেশি ফুটবলারের খোঁজে ছিল, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকাও পালন করতে পারবেন। ম্যাকহিউ সেক্ষেত্রে গোয়ার চাহিদার সঙ্গে এক্কেবারে…

Read More

দুবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের, কাজে এল না ক্লেটন, জার্ভিসের গোল
দুবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের, কাজে এল না ক্লেটন, জার্ভিসের গোল

কলকাতা: লিগ টেবিলের ‘লাস্ট বয়’, ডার্বিতে টানা হার— একাধিক লজ্জায় মুখ পুড়েছে মশাল বাহিনীর। চলতি মরশুমেও দলের খেলায় ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট। ১৬ ম্যাচে স্টিফেন কনস্টানটাইনের দল জিতেছে মাত্র ৫টিতে। এই মুহূর্তে নবম স্থানে ইস্টবেঙ্গল। গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অবশ্য পরিকল্পিত ফুটবল খেলে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। টানা চার ম্যাচে হারের ধাক্কা কাটায় ফুটবলারদের মধ্যে ফিরেছে আত্মবিশ্বাস। সেই ছন্দ ধরে রেখেই টানা দু’টি জয়ের খোঁজে ছিল ইস্টবেঙ্গল। পরিসংখ্যান অনুযায়ী, আইএসএলে পরপর দু’টি ম্যাচে তিন পয়েন্ট কখনও পায়নি লাল-হলুদ ব্রিগেড!…

Read More