‘রবীন্দ্রনাথ কাঁদেন, বোলপুর এখন করাপশন, কাউ স্মাগলিং-এর জন্য বিখ্যাত’ মন্তব্য় ইডির
বীরভূম: জামিনের আবেদন খারিজ, ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকবে অয়ন শীল (Ayan Sil)। বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু ঘনিষ্ঠ অয়নের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছে ইডি (Enforcement Directorate)। তাদের কথায়, ‘বোলপুর এখন ২টি কারণে ‘বিখ্যাত’, দুর্নীতি আর গরুপাচার। রবীন্দ্রনাথ কাঁদেন, বোলপুর এখন ২টি সির জন্য বিখ্যাত-করাপশন, কাউ স্মাগলিং। বাংলায় শিক্ষায় দুর্নীতি দেখে কবিগুরু নীরবে কাঁদেন, তাঁর হৃদয় রক্তাক্ত হয়। এসএসসি দুর্নীতিতে অন্তত ১ হাজার জনের থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন। মাত্র ১৩ দিনেই হদিশ মিলেছে ৮টি ফ্ল্যাট, ৫টি গাড়ি,…









