Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নতুন বছরেই চাকরি ছাড়লেন ফেরান্দো, ক্লাবের চাপেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?
নতুন বছরেই চাকরি ছাড়লেন ফেরান্দো, ক্লাবের চাপেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?

কলকাতা: মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান কোচ বদল হল। সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর জায়গায় সবুজ মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য হুয়ান ফেরান্দোকে ধন্যবাদও জানানো হয়েছে মোহনবাগান কর্তৃপক্ষের তরফে। মোহনবাগান লিগ মরশুমের শুরুটা দুরন্ত ছন্দে অপরাজিতভাবেই করেছিল। কিন্তু বছর শেষে ছন্দপতন। লিগে নাগাড়ে তিন ম্যাচসহ মোট পাঁচ ম্যাচ হারতে হয় সবুজ মেরুন…

Read More

Mohun Bagan: যুবভারতীতে ‘খলনায়ক’ থেকে নায়ক কামিন্স! শেষ মুহূর্তে বাজিমাত সবুজ-মেরুনের
Mohun Bagan: যুবভারতীতে ‘খলনায়ক’ থেকে নায়ক কামিন্স! শেষ মুহূর্তে বাজিমাত সবুজ-মেরুনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এএফসি কাপের (AFC Cup 2023) প্রথম ম্যাচে ওড়িশাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan । সোমবার অর্থাৎ আজ মোহনবাগান খেলল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে (Mohun Bagan vs Maziya)। গতবার যে মাজিয়াকে ঘরের মাঠে মোহনবাগান ৫-২ হারিয়েছিল, এদিন সেই মাজিয়ার বিরুদ্ধে ২-১ জিতল মোহনবাগান। গতবারের তুলনায় এবারের মাজিয়া অনেক বেশি শক্তিশালী দল, একথা ম্য়াচের আগেই বলেছিলেন জুয়ান ফেরান্দো। সাফ বলেছিলেন যে, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ২৬ হাজার ৭৯৫ জন দর্শকের…

Read More

Mohun Bagan: পঞ্জাবকে উড়িয়েই অভিযান শুরু মোহনবাগানের, যুবভারতীতে উঠল সবুজ-মেরুন ঝড়
Mohun Bagan: পঞ্জাবকে উড়িয়েই অভিযান শুরু মোহনবাগানের, যুবভারতীতে উঠল সবুজ-মেরুন ঝড়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুরন্ত জয়েই আইএসএল (ISL 2023-24) অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। গতবারের চ্য়াম্পিয়ন দল, অভিষেককারী পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, ওড়িশা-চেন্নাইয়িন প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল। বজ্রবিদ্যুতের কারণে সেখানে খেলা প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল। যার ফলে মোহনবাগান-পঞ্জাব ম্য়াচ শুরু হল রাত ৮টার বদলে ৮টা ৩৭ মিনিটে। ৪০ মিনিট দেরিতে বলা চলে। পঞ্জাবের কোচ স্টাইকোস ভারগেতিসের ম্য়াচের আগের দিন জোর দিয়ে বলেছিলেন যে, তাঁদের…

Read More