Mohun Bagan: প্রিমিয়র লিগের তারকাকে তুলে চমক মোহনবাগানের, অলড্রেডের বিদায়ের দিনেই ২ বছরের চুক্তিতে ‘জেনারেল’
Mohun Bagan: এবার প্রিমিয়র লিগের তারকাকে তুলে চমকে দিল মোহনবাগান। টম অলড্রেডের বিদায়ের দিনেই ২ বছরের চুক্তিতে দলে এসেছেন ‘জেনারেল’ জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্পের জন্য এবার আইএসএল (ISL 2025-2026) হাতছাড়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। তবে নতুন মরসুমে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব এবার বসনিয়া ও হারজেগোভিনার হয়ে উয়েফা নেশনস লিগ খেলা তারকাকে তুলে নিল। দু’বছরের চুক্তিতে সই করলেন ৬ ফুটের ডিফেন্সিভ মিডফিল্ডার সামীর জেলজোকোভিচ (Samir Zeljkovic)। সদ্যসমাপ্ত…

)







