একশো বছর ধরে রবিবার খোলা থাকে বাংলার এই স্কুল, পিছনে রয়েছে অবাক করা ইতিহাস
বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় রবিবারও খোলা থাকে। পঠনপাঠন হয় অন্যান্য দিনের মতো। সোমবার ছুটি এখানে। ইংরেজদের সানডে ছুটির নিয়ম মানতে চাননি তৎকালীন স্কুল কর্তৃপক্ষ। তাই এই অদ্ভুত নিয়ম। গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল। স্থানীয় শিশু কিশোরদের শিক্ষিত করে তোলার সংকল্প নিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। বিদেশি সংস্কৃতি ও ভাবধারা বর্জন করাই ছিল লক্ষ্য। প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মান জানিয়েই এই নিয়ম ধরে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। একশো বছর আগের কথা। তখন বৃটিশ সাম্রাজ্যবাদের…




