‘এমার্জেন্সি’ মুক্তির তারিখ ঘোষণা, প্রকাশ্যে ‘তরলা’র ট্রেলার, বিনোদনের সারাদিন
কলকাতা: ঘোষণা করা হল কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’ ছবির মুক্তির তারিখ। ওটিটিতে মুক্তি পাবে ‘তরলা’, প্রকাশ্যে ট্রেলার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। ‘এমার্জেন্সি’র মুক্তির তারিখ ঘোষণা কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’ ছবির প্রথম লুক তোলপাড় করেছিল সোশ্যাল মিডিয়া। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর লুকে কঙ্গনাকে দেখে একপ্রকার চমকে উঠেছিলেন সকলেই। এবার কঙ্গনা ফিরলেন ছবি সম্পর্কে ফের নতুন ঘোষণা নিয়ে। পোস্ট করলেন টিজার ভিডিও। কঙ্গনা রানাউত পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে…










