Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Fire Burns Woman: শাড়িতে আগুন, মোবাইলে গেমে বিভোর গৃহবধূ খেয়াল না করায় বড় বিপর্যয়
Fire Burns Woman:  শাড়িতে আগুন, মোবাইলে গেমে বিভোর গৃহবধূ খেয়াল না করায় বড় বিপর্যয়

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মোবাইলে গেম খেলতে এতই বিভোর যে কখন শাড়িতে আগুন লেগে গিয়েছিল, খেয়ালই করেননি গৃহবধূ (Housewife Suffers Burn Injuries)। সেখান থেকে অগ্নিদগ্ধ হয়ে আপাতত হাসপাতালে ভর্তি শিখা রায়। গত কাল রাতে খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে এই ঘটনা ঘটে। শিখা রায় নামে ওই গৃহবধূকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী জানা গেল? গতকাল রাতে বাড়িতেই মোবাইলে গেম খেলতে খেলতে আগুনে তাপ পোহাচ্ছিলেন শিখা রায়। কখন যে তাঁর শাড়িতে আগুন ধরে যায়, খেয়াল করেননি। গেমে-বিভোর…

Read More

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

হাওড়া: এবার বাংলা ভাষাকে (Bangla As Classical language) ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Letter To PM Narendra Modi)। তাঁর কথায়, ‘বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে।’ এবার তাই বাংলাকেও কেন্দ্র ধ্রুপদী ভাষা হিসেবে মেনে নিক। মুখ্যমন্ত্রীর বক্তব্য… কেন্দ্রের কাছে রাজ্য বহুদিন ধরেই বঞ্চিত, এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। অতীতে নানা কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে সরব হতে শোনা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার…

Read More

‘কেন্দ্রে আছি বলে যা ইচ্ছে তাই করতে পারি না’, এক দেশ এক ভোট নিয়ে আপত্তি মুুখ্যমন্ত্রীর
‘কেন্দ্রে আছি বলে যা ইচ্ছে তাই করতে পারি না’, এক দেশ এক ভোট নিয়ে আপত্তি মুুখ্যমন্ত্রীর

হাওড়া: ‘কেন্দ্রে আছি বলে যা ইচ্ছে তাই করতে পারি না’, এক দেশ এক ভোট (One Nation One Election) নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। বললেন, ‘এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ঠিক নয়।’ মুখ্যমন্ত্রী যা বললেন… মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমাদের ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্রের মধ্য়ে ঐক্য।…এক একটা রাজ্যে, এক একটা আঞ্চলিক সমস্যা আছে। এক একটা সময়ে, এক একটা রাজ্যে নির্বাচন হয়। কেউ স্থায়ী সরকার পায়, কেউ পায় না। কোথাও সংখ্যাগরিষ্ঠতা হয়, কোথাও সংখ্যালঘু…

Read More

ইডির উপর ‘হামলা’ নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, খবর পিটিআই সূত্রে
ইডির উপর ‘হামলা’ নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, খবর পিটিআই সূত্রে

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry Seeks Report From West Bengal Government) , খবর পিটিআই সূত্রে। সন্দেশখালি (Sandeshkhali ED Attack) থেকে বনগাঁ, তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি। রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর পিটিআই সূত্রে। যা জানা গেল… সূত্রের খবর,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে বিশদ রিপোর্ট তলব করেছে। এতেই শেষ নয়। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানতে চেয়েছে, ওই ঘটনাপ্রবাহের পর থেকে ঠিক কী কী…

Read More

পুরপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক কবে? কাঁথির পুরপ্রধানের পাল্টা চিঠির পর বাড়ল সংশয়
পুরপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক কবে? কাঁথির পুরপ্রধানের পাল্টা চিঠির পর বাড়ল সংশয়

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সমস্ত পুর-প্রতিনিধিদের নিয়ে কবে হবে বিশেষ বৈঠক? কাঁথি পুরসভার (Kanthi Municipality) তৃণমূল পুরপ্রধান সুবল মান্না পুর প্রতিনিধিদের যে পাল্টা চিঠি লিখলেন, তার পর ওই বিশেষ বৈঠক ঘিরে আরও সংশয় তৈরি হয়েছে। গত ৪ জানুয়ারি কাঁথির পুরপ্রধানএকটি শোকজ নোটিস পাঠিয়েছিলেন। ডাকযোগে এবং পুরসভার পিওন মারফত পাঠানো নোটিসটি ইতিমধ্যে তৃণমূলের ১৬ জন পুর প্রতিনিধির কাছে পৌছেও গিয়েছে বলে পুরসভা সূত্রের খবর। এক পাতার সেই নোটিসে পুর প্রধান দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যাঁরা অনাস্থা প্রস্তাব এনেছেন, তাঁরা কী…

Read More

‘২০২৪-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে, দল যে দায়িত্ব দেবে তাই পালন করব’, আশ্বাস অভিষেকের
‘২০২৪-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে, দল যে দায়িত্ব দেবে তাই পালন করব’, আশ্বাস অভিষেকের

পৈলান: ‘২০২৪-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। ডায়মন্ড হারবার (TMC MP Of Diamond Harbour) আমার কাছে অগ্রাধিকার পাবে। তবে দল যে দায়িত্ব দেবে, তাই পালন করব’, দলে প্রবীণ-নবীন দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের (TMC MP Abhishek Banerjee From Pailan Meeting)। আর যা… বেশ কিছুদিন ধরে তৃণমূলে নবীন-প্রবীণ কোন্দলের জল্পনা ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মধ্যে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি  নিজের লোকসভা ডায়মন্ড হারবারেই কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চান। যদিও এদিন…

Read More

DYFI-এর ডাকে আজ ব্রিগেড সমাবেশ
DYFI-এর ডাকে আজ ব্রিগেড সমাবেশ

কলকাতা: আজ ব্রিগেড সমাবেশ করবে DYFI। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের (CPM) যুব সংগঠন। ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা। বাম যুব সংগঠনের ব্রিগেড: DYFI-এর উল্টো ব্রিগেড থেকে, লোকসভায় উলটপুরাণের আশায় সিপিএম। বিগত লোকসভা-বিধানসভা ভোটে শূন্য ঝুলির ট্র্যাডিশন কাটাতে, DYFI-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলিমুদ্দিনের নেতারা। ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পথ পার করেছেন সিপিএমের যুব সংগঠনের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন…

Read More

বাগনানে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু SI ও হোম গার্ডের
বাগনানে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু  SI ও হোম গার্ডের

সুনীত হালদার, বাগনান: হাওড়ার (Howrah) বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের পেট্রোলিং ভ্যানের পিছনে লরির ধাক্কা। ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দুর্ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর ও একজন হোম গার্ডের মৃত্যু। দুর্ঘটনায় আরও ৩ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। বাগনানে দুর্ঘটনা: হাওড়ার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত SI ও হোম গার্ডের। পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, ২ জনকে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয়…

Read More

‘মমতা না থাকলে…’, দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল
‘মমতা না থাকলে…’, দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল

কলকাতা: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শীর্ষ নের্তৃত্বের মন্তব্যে বিতর্কের ঝড়। দুদিন তৃণমূলে নবীন-প্রবীণ থেকে ছবি বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। বলেছিলেন ‘মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। পিছন থেকে মমতার ছবিটা সরে গেলে হ্যাঙ্গারে জামা।’ আর এদিন দলের প্রতিষ্ঠা দিবসে আরও চাঁছাছোলা ভাষায় নিজের বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায়…

Read More

‘গীতা পাঠের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়’, বার্তা প্রধানমন্ত্রীর
‘গীতা পাঠের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়’, বার্তা প্রধানমন্ত্রীর

কলকাতা: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। বিশেষ বার্তায় এই কর্মসূচির প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশাবাদী তিনি। বিশেষ বার্তা নরেন্দ্র মোদির: লক্ষ কণ্ঠে গীতা পাঠ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা, “এক লক্ষ মানুষের সমবেত গীতা পাঠের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। পরম্পরা, জ্ঞান এবং দার্শনিক-আধ্যাত্মিক চিন্তাভাবনার মেলবন্ধনই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই সাংস্কৃতিক বৈচিত্র ও সম্প্রীতি আমাদের শক্তি। মহাভারতের সময় থেকে স্বাধীনতা আন্দোলন, বর্তমান সময়েও গীতা…

Read More