হংকং-র কাছে ভারত হারতেই AIFF-কে এক হাত ভাইচুংয়ের! সুব্রত-র তোপের মুখে সুনীলও
মঙ্গলবার রাতে হংকং-র কাছে ভারত হেরে যেতেই ব্লু টাইগার্সদের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের স্বপ্ন বড়সড় ধাক্কা খেয়েছে। ভারতীয় দলকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে গেলে বাকি চারটে ম্যাচেই জিততে হবে। কিন্তু বাংলাদেশ-হংকং-র মতো পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে যে ভারত জিততে পারে না, তারা যে বাকি চার ম্যাচ জিতে ২০২৭ এশিয়ান কাপের টিকিট হাসিল করতে পারবে, এটাও মানতে একটু অসুবিধাই হচ্ছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। সেদিনের বিশ্রী খেলা দেখে পার্থ জিন্দাল থেকে বহু ফুটবলভক্তরাও প্রশ্ন তুলেছেন। লিস্টন, আশিক, ছাংতেদের যা পারফরমেন্স সেদিন…

