‘আরও আগেই পাওয়া উচিত ছিল! দ্রোণাচার্য’ পেয়ে HT বাংলাকে জানালেন আর্মান্দো কোলাসো!
অবশেষে দ্রৌণাচার্য পুরস্কার পাচ্ছে ভারতীয় কোচ আর্মান্দো কোলাসো। গোয়ানিজ এই কোচ ভারতীয় ফুটবলমহলে অত্যন্ত চেনা। জাতীয় দলে না হলেও আইলিগের সময় তিনি দীর্ঘদিন সাফল্য দিয়েছেন গোয়ার ক্লাবকে। পরপর আইলিগ জিততেন। তাঁর ফুটবল দর্শনের সুবাদেই ভারতীয় ফুটবলে ব্যাপক উন্নতি হয় গোয়ার ফুটবলের। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ইতিহাসে কোচদের জন্য সর্বোচ্চ পুরস্কার দ্রোণাচার্য। একটা সময় আইলিগে একচ্ছত্র আধিপত্যই ছিল আর্মান্দো কোলাসোর ডেম্পোর। গোয়ার এই দলে বেটো, রন্টি মার্টিনস থেকে শুরু করে মহেশ গাওলি, সমির নায়েক, অ্যান্তনি পেরেইরা, দেবব্রত রায়দের নিয়ে শক্তিশালী দল বানিয়ে…

