মা বলে ডেকেছিলেন আশা ভোঁসলেকে, ‘আই’-কে হারিয়ে শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর
সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে ও ক্রিকেটার শচিন তেন্ডুলকরের মধ্যে এক মাতৃ-পুত্রীয় সম্পর্ক ছিল। শচীন আশা ভোঁসলেকে ‘আই’ (মা) বলে সম্বোধন করতেন, যা তাঁদের সম্পর্ককে আরও গভীর করে। আশা ভোঁসলের প্রয়াণে শচীন তেন্ডুলকর শোকপ্রকাশ করে বলেন, তিনি ‘মাতৃহারা’ হয়েছেন। শচীন মনে করেন, আশার গান ও স্মৃতি চির অমর হয়ে থাকবে। কলকাতা: একজনকে বলা হয়, সঙ্গীতের জগতের ঈশ্বর। আর একজনকে বলা হয়, ক্রিকেটের ঈশ্বর। দুটি বিষয়ের মধ্যে আপাতদৃষ্টিতে কোনও যোগ নেই, থাকার কথাও নয়। কিন্তু খুব অদ্ভুতভাবে, একটা অদ্ভুত সম্পর্ক তৈরি…

