Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Singer Ratul Death: আর মঞ্চ ভাসবে না সুরে, অসময়ে বিদায় নিলেন রাতুল…
Singer Ratul Death: আর মঞ্চ ভাসবে না সুরে, অসময়ে বিদায় নিলেন রাতুল…

  জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন দুনিয়ায় ভয়ংকর দুঃসংবাদ। অকালেই চলে গেলেন বাংলাদেশের ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট (Vocalist), বেসিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল (AK Ratul)। তিনি প্রয়াত অভিনেতা জসীমের ছেলে। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম সংবাদমাধ্যমে জানান এই দুঃসংবাদ। মাত্র ৩৪ বছরেই প্রয়াত রাতুল।  সিয়াম ইবনে আলম জানান, “উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। …

Read More

Shafin Ahmed Death: আমেরিকায় শোয়ের আগে আচমকাই অসুস্থ! না ফেরার দেশে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ…
Shafin Ahmed Death: আমেরিকায় শোয়ের আগে আচমকাই অসুস্থ! না ফেরার দেশে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা গানের জগতে ফের দুঃসংবাদ। ৬৩ বছরেই থেমে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলা ব্যান্ড তারকা শাফিন আহমেদের কন্ঠ। বৃহস্পতিবার,২৫ জুলাই, আমেরিকার ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে জানান তাঁর ভাই হামিন আহমেদ। আমেরিকার ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে প্রয়াত হন তিনি। বাংলাদেশি…

Read More

Euphoria-Fossils: কলকাতায় এক মঞ্চে ইউফোরিয়া-ফসিলস, সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও, অবিশ্বাস্য টিকিটের দাম!
Euphoria-Fossils: কলকাতায় এক মঞ্চে ইউফোরিয়া-ফসিলস, সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও, অবিশ্বাস্য টিকিটের দাম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমদিন থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে কোক স্টুডিয়ো বাংলা(Coke Studio Bangla)। মূলত বাংলাদেশের(Bangladesh) শিল্পীদের নিয়েই সেই অনুষ্ঠান, তবে দুই বাংলার সংগীতশিল্পীরাই অংশ নেন সেই অনুষ্ঠানে। গত শুক্রবার ঢাকার(Dhaka) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের শিল্পীদের নিয়ে এক বিশাল কনসার্ট। সেই কনসার্ট দেখতে হাজির ছিলেন চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আজমেরি হক বাঁধনের মতো তারকারাও। এবার ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের টিম কনসার্ট করতে আসছে কলকাতায়। ১৭-১৮ নভেম্বর দুই দিনব্যাপী অ্যাকোয়াটিকায়…

Read More

Iman-Shovan: বিচ্ছেদের পর ফের একমঞ্চে ইমন-শোভন, নেপথ্যে যীশু…
Iman-Shovan: বিচ্ছেদের পর ফের একমঞ্চে ইমন-শোভন, নেপথ্যে যীশু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গানের জগতে শ্রোতাদের এই প্রজন্মের অন্যতম পছন্দের জুটি ছিল শোভন গঙ্গোপাধ্যায়(Shovan Ganguly) ও ইমন চক্রবর্তী(Iman Chakraborty)। শুধু মঞ্চে নয়, তাঁদের সেই রসায়ন ছড়িয়ে পড়েছিল ব্যক্তিগত সম্পর্কেও। কিন্তু একটা সময় পর সেই সম্পর্কে আসে বিচ্ছেদ। বিচ্ছেদের পর দুজনেই যে যাঁর মতো জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তবে মঞ্চে আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার ফের এক মঞ্চে দেখা গেল দুই সংগীতশিল্পীকে। নেপথ্যে যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। সম্প্রতি রবীন্দ্র তিরোধান দিবসে নজরুল মঞ্চে পরিবেশিত হল “আজ…

Read More