রবিবার ইডেনে ফসিলস-শো, সুজাতার সেঞ্চুরি, কী হল স্বার্থের সংঘাতের শুনানিতে? সিএবির আপডেট
সন্দীপ সরকার, কলকাতা: ইডেনে (Eden Gardens) ফসিলস শো। রবিবার ক্রিকেটের নন্দনকানন মাতাতে হাজির থাকছেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ডের সঙ্গীরা। উপলক্ষ্য, বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল। যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান জৌলুসহীন হয়েছিল বলে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকে। উদ্বোধনের দিন মঞ্চে আট দলের পুরুষ ও মহিলা বিভাগের ১৬ অধিনায়ক ছাড়া ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী ও সিএবি পদাধিকারীরা। গত বছর টুর্নামেন্টের উদ্বোধনে পারফর্ম করেছিলেন সুনীধী চৌহান। এবারের উদ্বোধনের সময় সিএবি থেকে বলা হয়েছিল, ক্রিকেটের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। তবে সমাপ্তি…




