Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ
৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ

সন্দীপ সরকার, কলকাতা: কনকনে ঠান্ডা। সঙ্গে কুয়াশার চাদর। সময়ে ম্যাচ শুরু করা নিয়েই রয়েছে প্রশ্নচিহ্ন। সেই সঙ্গে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচে সবুজ আভা। পেস বোলারদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়াতে পারে বাইশ গজ। দোসর পরিবেশ ও পরিস্থিতি। আর সেই মঞ্চেই দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে ফিরছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। বাংলার (BEN vs UP) বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে তিনিই উত্তর প্রদেশের জোরে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। যা চিন্তায় রাখছে বাংলা শিবিরকে। প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে…

Read More