ট্রেন্ডিং ১-এ এবার বাংলা ছবি! দেশজুড়ে রেকর্ড গড়ে শীর্ষে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র ট্রেলার
Bohurupi The Golden Daku: ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র ট্রেলার এখন ভারতে ১ নম্বরে ট্রেন্ডিং। জেল থেকে ছাড়া পেয়ে বিক্রম প্রামাণিক আবার ব্যাঙ্ক ডাকাতি শুরু করে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে পুলিস অফিসারের চরিত্রে আছেন যিশু সেনগুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কৌশানী মুখোপাধ্যায় ও সোহিনী সরকার। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের ব্লকবাস্টার সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছে বহুরূপী। মুক্তি পেয়েছে পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র অফিসিয়াল ট্রেলার। প্রকাশ পেতেই ট্রেলারটি ইউটিউবে…

)