আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তাঁর কেরিয়ারের যেন নতুন ইনিংস, নতুন জুটি, নতুন গল্প। চলতি বছরের শুরু থেকেই, নতুন কাজে, নতুন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টা করেছেন, অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। আর এবার, অভিনেত্রী অঙ্গনা রায়ের (Angana Roy) সঙ্গে তাঁর নতুন জুটি, চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সদ্যই জি ফাইভে (Zee 5)-এ মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ, ‘প্রেম শর্টস’ (Prem Shorts)। একেবারে নতুন প্রজন্মের প্রেমের গল্পকেই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। মুক্তির পরে, কী প্রতিক্রিয়া পাচ্ছেন বনি? সত্যিই কি অঙ্গনা…





