Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত?
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত?

কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম সাম্প্রতিক সময়ে ওঠানামা করলেও, শনিবার (২৫ জুলাই) দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নি। রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি (OMCs) ২৫ মে যে মূল্য নির্ধারণ করেছিল, সেই দামই এখনও কার্যকর রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতের সাধারণ গ্রাহকরা আপাতত মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে রেহাই পাচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে সামান্য পার্থক্য রয়েছে, যা স্থানীয় কর ও ভ্যাটের ওপর নির্ভর করে। কলকাতায় শনিবার পেট্রোলের দাম লিটারপ্রতি ₹১১৩.৫১,…

Read More

ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!
ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!

ইরানের সঙ্গে কি তবে আমেরিকার যুদ্ধ একেবারে শেষের পথে? বাস্তবে যাই হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গলায় যেন যুদ্ধ শেষের সুর। আর সেই কারণেই অপরিশোধিত তেলের (Crude Oil) দাম চড়চড়িয়ে বেড়ে যাওয়ার পরই এক ধাক্কায় কমে গেল ২৭ শতাংশের বেশি। সোমবার বিকাল (আমেরিকায়) নাগাদ ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটা মন্তব্যের পরই হুড়মুড়িয়ে কমতে থাকে তেলের দাম। এদিন বিকেলের সাংবাদিক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযান ইতিমধ্যেই বড় লক্ষ্য অর্জন…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেলের দাম ছাড়িয়েছে ৮৩ ডলার
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেলের দাম ছাড়িয়েছে ৮৩ ডলার

পশ্চিম এশিয়ায় বাড়ছে উত্তেজনা। ইরানের সঙ্গে একপ্রকার যুদ্ধেয় জড়িয়ে গিয়েছে ইজরায়েল ও আমেরিকা। যে কারণে ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী ব্লক করে দিয়েছে। আর এর মধ্যেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ২ শতাংশেরও বেশি। আন্তর্মহাদেশীয় এক্সচেঞ্জে বেঞ্চমার্ক ক্রুড অয়েলের এপ্রিল কন্ট্র্যাক্ট ইতিমধ্যেই বেড়ে গিয়েছে ২.৪৩ শতাংশ। আপাতত এই ক্রুড অয়েল ব্যারেল প্রতি ৮৩.২৬ ডলারে ট্রেড করছে। শুদু এটা নয় নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়টের এপ্রিলের কন্ট্র্যাক্ট ২.৬৩ শতাংশ বেড়েছে। ইতিমধ্যেই তার ব্যারেল প্রতি দাম ছুঁয়ে ফেলেছে ৭৬.৬৩ ডলার। আরও…

Read More