অবশেষে স্বস্তির খবর, এই দলের বিরুদ্ধে খেলতে পারেন ধোনি, কবে-কোথায় সেই ম্যাচ?
হায়দরাবাদ: তিনি চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা। তাঁকে ছাড়া সিএসকে-কে ভাবাই যায় না। অথচ চোটের কারণে এবারের আইপিএলে এখনও পর্যন্ত মাঠেই দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। তবে সিএসকে-র ভক্ত-অনুরাগীদের জন্য বড় খবর। অবশেষে মাঠে ফিরতে পারেন মাহি। কোন ম্যাচে? কোথায়? কাদের বিরুদ্ধে? ভক্তদের কৌতূহল নিরসন হতে পারে শীঘ্রই। কারণ, খেলার জন্য ফিট ধোনি। ১৮ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। ধোনি দলের সঙ্গে হায়দরাবাদে পৌঁছেও গিয়েছেন। তবে এই ম্যাচে নয়, ধোনি ফিরতে পারেন পরের সপ্তাহে। এমএস ধোনি ২৩ এপ্রিল…

