পুনরায় গ্রিনল্যান্ড দাবি ট্রাম্পের, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সাসপেন্ড করল EU পার্লামেন্ট
গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার অবস্থানে চড়ছে পারদ। এবার দাভোসে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ইউরোপিয়ান পার্লামেন্ট। আমেরিকার সঙ্গে EU বা ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি নিয়ে কাজ সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড নিয়ে বারবার হুঁশিয়ার দেওয়ায় এই সিদ্ধান্ত বলে খবর। খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে বেশ কিছু দিন ধরেই সরব ট্রাম্প। তারপর থেকেই আমেরিকার সঙ্গে ইউরোপের সঙ্গী দেশগুলির চাপানউতোর চলছে। এমনকী ইংল্যান্ড-সহ ইউরোপের আটটি দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে…

