ডায়াবেটিসে শুধু লিভার, কিডনি নয়, ক্ষতি হয় পায়েরও! তীব্র দুর্গন্ধ, পুঁজ! পচে যেতে পায়ের পাতা…যা বলছেন চিকিৎসক
Diabetes: ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নিতে হয়। ডায়াবেটিক ফুট আলসার বার বার হওয়ার আশঙ্কা থাকে। যাঁদের বার বার সংক্রমণ হয়, তাঁদের ১০-৩০ শতাংশ ক্ষেত্রে আঙুল, পায়ের কিছু অংশ অথবা পুরো পা কেটে ফেলার সম্ভাবনাও থাকে। যা বলছেন চিকিৎসক ভারতে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আগে যে টাইপ-২ ডায়াবেটিসকে বয়স্কদের রোগ বলা হত, এখন তা ৩০–৪০ বছর বয়সিদের মধ্যেও দ্রুত বাড়ছে। বর্তমানে দেশে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়া আরও প্রায় ১৩–১৪ কোটি মানুষ প্রিডায়াবেটিসে ভুগছেন, অর্থাৎ…

