একসঙ্গে সিনেমা করেছেন, সলমন খানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল আসিনের?
কলকাতা: বলিউড থেকে কার্যত বিদায় নিয়েছেন তিনি। আমির খান (Amir Khan), সলমন খানের (Salman Khan)-এই নায়িকা যে এমন করে হারিয়ে যাবেন, তা বোধহয় ভাবতে পারেননি কেউই। তবে দীর্ঘদিন হল, বলিউডে আর দেখা যায় না তাঁকে। তিনি আসিন (Asin)। খোদ গুগলই যাঁর নামের পাশে জুড়ে দিয়েছে ‘প্রাক্তন’ শব্দটি, তিনি যে আর অভিনয়ে ফিরবেন, এই প্রত্যাশাও করেন না আর কেউ। তবুও মানুষের তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। আসিন কেমন আছেন, একসময়ে তাঁর কেমন সম্পর্ক ছিল বলিউড তারকাদের সঙ্গে, তা জানতে চান…

