দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতী আর হর্ষ! কী নাম দিলেন একরত্তির?
কলকাতা: দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন নিজে থেকেই। পাশাপাশি জানিয়েছিলেন শারীরিক সমস্যার কারণে দ্বিতীয় সন্তানকে নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। তবে সন্তান কোলে আসার পরে একেবারেই যেন বদলে গিয়েছে কমেডি ক্যুইন ভারতী সিংহের (Bharti Singh)-এর জীবন। গতবছর, ২০২৫-এর শেষের দিকে দ্বিতীয়বার মা হয়েছেন ভারতী, জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। দ্বিতীয়বার বাবা হয়েছেন, স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। শোনা গিয়েছিল, ভারতীর কোলে নাকি এবার যমজ সন্তান আসতে চলেছে। তবে তা নয়, দ্বিতীয়বার পুত্র সন্তানই এসেছে হর্ষ আর ভারতীর কোলে। ভারতী আর হর্ষের ইচ্ছা…



