ICC ODI Rankings: স্রেফ ৭ দিনেই সিংহাসনচ্যুত রাজা! যাঁকে ঘাড় ধরে বার করেছিলেন মাঠের বাইরে, সেই চাপলেন মাথায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ জানুয়ারি ২০২৬, ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কপালে বেশি দিন সুখ সইল না তাঁর। মাত্র ৭ দিনেই সিংহাসনচ্যুত রাজা! ২১ জানুয়ারি, বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রকাশিত ওডিআই ক্রমতালিকায় কোহলি কিন্তু এক ধাপ নেমে গেলেন। আইসিসি বলে দিল কোহলি এখন বিশ্বের ২ নম্বর ওডিআই ব্যাটার। কোহলির গদিতে থাবা বসালেন কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল (Daryl Mitchell) ১৯৮৮ সালের পর নিউ জিল্যান্ড…

)


