পারথে ভারতের স্মরণীয় জয়ের দিনই ‘অস্ত্রে শান’ রোহিতের, অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় অধিনায়ক
পারথ: সোমবারই প্রথম টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে (India vs Australia) পরাজিত করবে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছিলেন। সেই সম্ভাবনাই সত্য়ি করে ম্যাচের চতুর্থ দিনই জয় সুনিশ্চিত করল ভারতীয় দল। পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আর এই দিনই ভারতীয় সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মাও (Rohit Sharma)। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান…



