IPL 2025: আইপিএলে ৯ নম্বর দলের ৭ ম্যাচের হিরো সে, ইংল্যান্ড সফরে তাকে নিয়েই ভারতীয় দল ঘোষণা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল (IPL 2025) শেষ হলে ভারতীয় ক্রিকেটাররা পাবেন সাময়িক ব্রেক। তারপরেই জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ (India tour of England 2025)। সিনিয়রদের পাশাপাশি জাতীয় দলের জুনিয়রারও কিন্তু সেই সময়ে বিলেতে পাড়ি দেবেন। ২৪ জুন থেকে ২৩ জুলাই, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের মাটিতে (India U-19 tour of England) একটি ওয়ার্ম-আপ, ৫টি ওয়ানডে ও ২টি মাল্টি ডে ম্যাচ খেলবে। আর সেই দলে আইপিএল মাতিয়ে সুযোগ পেল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটার বৈভব সূর্যবংশী…

