২০০০ পেরিয়ে গেল মৃত্যুসংখ্যা, গৃহহীন ১২ লক্ষ, ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপ লেবানন
বেইরুট: ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে লেবাননে। শুক্রবার পর্যন্ত সেখানে ২ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৯ হাজার ৫৩৫। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মৃতদের মধ্যে ১২৭ শিশু রয়েছে। ২৬১ জন মহিলা মারা গিয়েছেন ইজরায়েলি হামলায়। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ইতিমধ্যেই। (Israel-Lebanon War) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বেইরুট-সহ লেবাননের অন্দরে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। লাগাতার বোমাবর্ষণ, গোলা-গুলি চলছে। ইজরায়েলি সেনার আরবি ভাষার মুখপাত্র আভিচে আদরে বেইরুটের দক্ষিণের বুর্জ আল-বরাজনে…




