Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যাদবপুরের ঘটনায় গ্রেফতার হওয়া ১২ জনকে ক্যাম্পাস ও হস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা
যাদবপুরের ঘটনায় গ্রেফতার হওয়া ১২ জনকে ক্যাম্পাস ও হস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা

যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আপাতত পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ করছে কর্তৃপক্ষ। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ১২ জন পড়ুয়াকে আপাতত ক্যাম্পাস ও হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা জারির পক্ষে একমত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা। পুলিশের কাছে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাঁরা ক্যাম্পাস ও হোস্টেলে ঢুকতে পারবেন না। মঙ্গলবারের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক সম্পূর্ণ না হতে পারায় অসম্পূর্ণ এই বৈঠক ২ থেকে ৩ দিনের মধ্যে ফের ডাকতে পারে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যাদবপুর বিশ্বাবিদ্যালয়ের মেন হস্টেলে বাংলার…

Read More

তদন্ত কমিটির রিপোর্ট “অসম্পূর্ণ”, বিস্ফোরক দাবি যাদবপুরের উপাচার্যের
তদন্ত কমিটির রিপোর্ট “অসম্পূর্ণ”, বিস্ফোরক দাবি যাদবপুরের উপাচার্যের

কলকাতা: ছাত্র মৃত্যুর ঘটনার দেড় মাস পর চাঞ্চল্যকর দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে-ই ছাত্র মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি উপাচার্যের কাছে রিপোর্ট জমা দিয়েছে। তার প্রায় ১৫ দিন বাদে এই তদন্ত কমিটির রিপোর্টকে “অসম্পূর্ণ” বলে দাবি করলেন খোদ উপাচার্য। নিউজ ১৮ বাংলার মুখোমুখি হয়ে তিনি এদিন বলেন “তদন্ত কমিটির রিপোর্ট অসম্পূর্ণ। তদন্ত কমিটির রিপোর্টে এমন অনেকে আছেন যাদের দোষ নেই। আবার এমন অনেকেই রয়েছেন যাদের দোষ আছে কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে তাদের উল্লেখ…

Read More

আদালতের বাইরে যাদবপুরে পড়ুযা মৃত্যুর ঘটনায় ধৃতকে কলার ধরে মার, উত্তেজনা
আদালতের বাইরে যাদবপুরে পড়ুযা মৃত্যুর ঘটনায় ধৃতকে কলার ধরে মার, উত্তেজনা

কলকাতা: আলিপুরে পকসো আদালতের সামনে  যাদবপুরের ধৃত অভিযুক্তদের মধ্যে একজনকে কলার টেনে মারধর করলেন এক আইনজীবী। যাদবপুরে হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়া খুনে ধৃতদের মোট ১২ জনকে আলিপুর  পকসো আদালতে তোলার সময় অভিযুক্তদের দেখে আইনজীবি রমা দাস কলার টেনে ধরে মারতে থাকেন। ক্ষোভ উগরে দেন। ওই আইনজীবীর দাবী, প্রথম বর্ষের ছাত্রর মৃত্যুতে প্রতিবাদ স্বরূপ ওই ধৃতকে কলার টেনে ধরা হয়। আইনজীবী রমা দাস জানান, ‘‘যাদবপুরের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য ওই ধৃতকে কলার টেনে মার দেওয়া উচিত ছিল।’’ কিন্তু এখানেই প্রশ্ন…

Read More

যাদবপুরের তদন্ত কমিটির বিস্ফোরক রিপোর্ট, পড়ুয়া মৃত্যুর ঘটনায় চিহ্নিত ৩০
যাদবপুরের তদন্ত কমিটির বিস্ফোরক রিপোর্ট, পড়ুয়া মৃত্যুর ঘটনায় চিহ্নিত ৩০

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ল। ৩০ জনেরও বেশি পড়ুয়াকে শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। দোষ অনুযায়ী পড়ুয়াদের শাস্তির সুপারিশও করা হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে। প্রায় ৫০ পাতার পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে উপাচার্যের কাছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘‘বিভিন্ন সময়ে র‍্যাগিংয়ের ঘটনায় পড়ুয়াদের শাস্তি দেওয়া হয়নি। তা দিলে এই ধরনের ঘটনা আটকানো যায়।” তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টে এমনটাই উল্লেখ। পাশাপাশি বলা হয়েছে, ‘‘পড়ুয়াদের ওপর বারবার কর্তৃপক্ষ নরম মনোভাব দেখিয়েছে। বিভিন্ন সময়ে…

Read More