Khaleda Zia’s Funeral: নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় মানুষের ঢল, সাড়ে তিনটেয় স্বামীর সমাধির পাশে দাফন খালেদা জিয়ার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেলা দুটোয় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা। সকাল নটার পর ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকা মোড়া শববাহী গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান-২ এ তাঁর বাসভবন ফিরোজায়। সেখান থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ রাখা হবে। বেলা সাড়ে তিনটে নাগাদ তাঁকে তাঁর স্বামী ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির…


