যান্ত্রিক বিভ্রাটের জের, আবারও থমকে গেল কলকাতা মেট্রো! ভাঙা পথে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত মিলছে পরিষেবা?
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এইদিন বেলা সাড়ে ১২টা নাগাদ গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধীর দুই স্টেশনের মাঝে লাইনে সমস্যা ধরা পড়ে। ফলে আপ এবং ডাউনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এরপরে কামরা খালি করে দেওয়ার কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ। আবারও থমকে গেল মেট্রো পরিষেবা কলকাতা: ফের মেট্রো লাইনে বিভ্রাট। ফলে, বুধবার আবারও থমকে গেল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইনের) মেট্রো চলাচল পরিষেবা। মেট্রো সূত্রের খবর, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধীর স্টেশনের…



