ভাষা বিতর্কে এবার মুখ খুললেন কুমার শানু, প্রশ্ন তুললেন কাজের স্বাধীনতা নিয়ে
কলকাতা: বর্তমানে বাংলা ভাষা বিতর্কে তোলপাড় পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাকে অমিত মালব্য বাংলাদেশী ভাষা বলায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গে। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)। কুমার শানু এমন একজন শিল্পী, যিনি বাংলায় আর বলিউডে, দুই জায়গাতেই চুটিয়ে কাজ করেছেন। বেশ অনেকগুলি ভাষাই তাঁর আয়ত্তে। আর সম্প্রতি, এই বাংলা ভাষা বিতর্কে মুখ খুলেছেন তিনি। সওয়াল তুলেছেন শিল্পের স্বাধীনতা নিয়ে। শানু সওয়াল করেছেন যে, এই দেশে যে ভাষাতেই মানুষ কথা বলুক না কেন, প্রত্যেকেরই শিল্পের স্বাধীনতা থাকা…

