Kumar Sanu: ‘জান তখন পেটে, খেতে দিত না শানু! মজে ছিল অন্য নারীতে’, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতে গায়ক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন নব্বই দশকের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু (Kumar Sanu)। রীতা ভট্টাচার্যের করা কিছু সাম্প্রতিক মন্তব্যে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে— এই অভিযোগে বম্বে হাইকোর্টে ৩০ লক্ষ টাকার একটি মানহানির মামলা দায়ের করেছেন তিনি। একইসঙ্গে ডিজিটাল মাধ্যম থেকে ওই বিতর্কিত সাক্ষাৎকারগুলো সরিয়ে ফেলারও দাবি জানিয়েছেন শিল্পী। গত ১৭ ডিসেম্বর আদালতে এই মামলার শুনানি হয়। মামলার নথিপত্র অনুযায়ী, সম্প্রতি ‘ভাইরাল ভায়ানি’ এবং ‘ফিল্ম উইন্ডো’-র মতো প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দেন রীতা…










