
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বসে সাড়া ফেলেছেন অভিনেত্রী কুনিকা সদানন্দ (Kunickaa Sadanand)। বিগ বস ১৯-এর (Bigg Boss 19) প্রতিযোগী কুনিকা সদানন্দের ছেলে আয়ান লাল গত সপ্তাহে ‘উইকেন্ড কা বার’-এ তাঁর মাকে সমর্থন করতে এসেছিলেন। সম্প্রতি তিনি তাঁর মায়ের সঙ্গে গায়ক কুমার শানুর (Kumar Sanu) প্রাক্তন সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।
এক সাক্ষাৎকারে আয়ান তাঁর মায়ের অতীতের সম্পর্কগুলো নিয়ে বলেন, “আমার যখন গার্লফ্রেন্ড ছিল, তখন আমার মায়েরও বয়ফ্রেন্ড ছিল। তাঁদের মধ্যে কেউ কেউ খুব ভালো স্বামী হওয়ার যোগ্য ছিল, আবার কেউ কেউ খুব ভালো বাবা হওয়ার যোগ্য ছিল।” কুমার শানুর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক নিয়ে আয়ান জানান, “মা যখন ওঁর গান গাইত… ওঁর গানগুলো গাইত, তখন মনে হতো কেন একই গান বারবার গাইছে? তারপর আমি আবার খুঁজে দেখি, ওহ, এগুলো কুমার শানুর গান… তবে গায়ক হিসেবে মা ওঁকে খুব পছন্দ করে। পরে যখন আমি গুগল সার্চ করি, তখন জানতে পারি যে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল।”
আয়ান বলেন, “যখন আমি লক্ষ্য করলাম যে মা সারাদিন বাড়িতে ওঁর গান গাইছে। আমি মজা করছি। মা এখনও ওঁর গান গায়। লোকেরা বলছে যে সম্পর্কটা ২৭ বছর স্থায়ী ছিল, কিন্তু মা আসলে বলেছিলেন যে যখন তাঁদের সম্পর্ক হয় তখন তাঁর বয়স ছিল ২৭ বছর। সম্পর্কটা কয়েক বছর ছিল এবং যখন আমার জন্ম হয় তখন মায়ের বয়স ছিল ৩৫।”সাক্ষাৎকারে আয়ান আরও বলেন যে, কুমার শানুর সঙ্গে তাঁর মায়ের সম্পর্কটা ছিল ‘টক্সিক’। তিনি বলেন, “মা শিল্পী হিসেবে ওঁকে সত্যিই ভালোবাসে। তবে পুরুষ হিসেবে ওঁকে আর ভালোবাসে না, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি। আর আমার মা কারও প্রতি এতটা আসক্ত হতে পারে না। এটা কোনো অহংকারের বিষয় নয়। যখন আমি ওঁকে গুগল করে মায়ের কাছে জিজ্ঞাসা করি, তখন মা বলেন, ‘উনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। আমি ওঁকে একজন জীবনসঙ্গী হিসেবে দেখতাম এবং এই ধরনের ভালোবাসা জীবনে একবার হলেও সবার অনুভব করা উচিত।’ এটা খুব গভীর এবং টক্সিক ছিল। খুব, খুব টক্সিক।”
আগে এক সাক্ষাৎকারে কুনিকা বলেছিলেন, “আমরা শুধুমাত্র একসঙ্গে অনুষ্ঠানে পারফর্ম করার সময়ই জনসমক্ষে আসতাম। আমি ওঁর পোশাক নির্বাচন করতে এবং পারফরম্যান্সের ব্যবস্থা করতে সাহায্য করতাম। আমি ওঁর স্ত্রীর মতো ছিলাম এবং ওঁকে আমার স্বামীর মতো মনে করতাম। এটা শকুন্তলা এবং দুষ্মন্তের সম্পর্কের মতো মনে হতো। কিন্তু পরে আমি ওঁর সম্পর্কে এমন কিছু জানতে পারি যা আমার হৃদয় ভেঙে দেয়।”
(Feed Source: zeenews.com)
