Dipika Kakar first look after Cancer Operation: লিভারে ক্যানসার, ১৪ ঘন্টা সার্জারির পর কেমন আছেন দীপিকা? হাসপাতালের বেডে প্রথম ছবি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা শোয়েব ইব্রাহিম, তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা কক্কড়ের লিভার ক্যান্সারের অস্ত্রোপচারের পর প্রথম ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি দীপিকার ১৪ ঘন্টা দীর্ঘ অস্ত্রোপচার হয়েছে। শোয়েব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে হাসপাতালের বিছানা থেকে দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। হাসপাতাল থেকেই ঈদ মোবারক ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও শোয়েবের হাতে একটি খাম, তাঁরা দুজনেই ধরে আছে সেটি। শোয়েব যখন তাঁর কাছে বসেছিল তখন সে বিছানায় শুয়েছিল। ছবিটি শেয়ার করে শোয়েব লিখেছেন, ‘দীপি অর মেরে লিয়ে পাপা কি…

