বিয়ে-বিচ্ছেদের পরেই বদল! বলিউড ছেড়ে এ কোন দুনিয়ায় পা! ২৩ বছর খবরে Raaz অভিনেত্রী
‘রাজ’ ছবিতে নজর কেড়েছিলেন মালিনী শর্মা। এরপর ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান তিনি। অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের পর আরও আড়ালে চলে যান। এখন নিজের হাতে সবজি ফলান, অতিথিদের রান্না করে খাওয়ান এবং প্রকৃতির কাছেই শান্ত জীবন কাটাচ্ছেন। কোথায় থাকেন তিনি? জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় বলিউডের পর্দায় তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। ‘Raaz’ ছবির মালিনী শর্মাকে নিশ্চয়ই মনে আছে? সিনেমায় তাঁর চরিত্র ছোট হলেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। বিশেষ করে ‘আপকে প্যার…

)