কোথায় সেই গেরুয়া বসন, কপালের তিলক? দেড় লাখি রোদচশমা পরে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মমতা কুলকার্নি!
কলকাতা: একটা সময়ে বলিউডের কেউই তাঁর খবর কার্যত জানতেন না। একসময়ের লাস্যময়ী অভিনেত্রী যে কোথায় হারিয়ে গেলেন, সেই উত্তর ছিল না কারও কাছেই। তবে হঠাৎ, ২০২৫ সালে কুম্ভমেলার সময় শিরোনামে চলে আসেন তিনি। মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। কুম্ভ স্নান করে, দীক্ষা নেন তিনি। সেই সময়ে বলা হয়েছিল, কিন্নর আখড়া থেকে যাবতীয় নিয়ম মেনে মমতা কুলকার্নিকে মহামন্ডলেশ্বর-এ উন্নীত করা হয়েছে। তাঁর নাম বদলে রাখা হয়েছিল, শ্রী যমাই মমতা নন্দগিরি রাখা হয়েছে। পিণ্ডদান সহ, মহামন্ডলেশ্বর হওয়ার যাবতীয় রীতিনীতি নাকি মেনেছিলেন মমতা।…

