IPL 2026 Controversy: ‘ব্যবসাই আগে, ক্রিকেট পরে’, খেলার পর রানবন্যার IPL-কে ছিছিক্কার মহারথীর, সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে (IPL) প্রথম ব্যাট করা দল ২০০+ রান করেও নিশ্চিন্তে ফিল্ডিং করার জন্য মাঠে নামতে পারে না। কারণ ২০০ রানও আর নিশ্চিত আমানত নয়। প্রতিপক্ষের ক্ষমতা রয়েছে দু’শোর বেশি রানও অনায়াসে টপকে জয়ধ্বজা ওড়ানোর। আর এই চার-ছক্কার একতরফা ক্রিকেট দেখে রীতিমতো বিরক্ত মুথাইয়া মুরলীথরন (Muttiah Muralitharan)। একসময়ে কিংবদন্তি স্পিনারের মায়াজালে হারিয়ে যেতেন বিশ্বের ব্যাটিং মহারথীরা। এখন সানরাইজার্স হায়দরাবাদের স্পিন-বোলিং কোচ মুরলী। রানবন্যার আইপিএলকে এককথায় ছিছিক্কার করলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, আইপিএলে এখন ব্যবসা সবার…



