আশঙ্কাজনক পোপ ফ্রান্সিস, বদলে যাবে ভ্যাটিকানের সমীকরণ? মিলে যাবে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী?
নয়াদিল্লি: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস। ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। পাশাপাশি, কিডনির সমস্যাও রয়েছে। সেই অবস্থাতেই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন পোপ। আর সেই আবহেই অন্য আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে। কারণ পোপ এবং ভ্যাটিকান নিয়ে ঢের আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নস্ত্রাদামুস এবং সন্ত মালাকি। (Pope Francis’ Future Predictions) ৮৮ বছর বয়সি পোপ গত ১৪ ফেব্রুয়ারি রোমের Gemelli হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট ছিল তাঁর, ধরা পড়ে ডাবল নিউমোনিয়া, পাশাপাশি কিডনির সমস্যাও ধরা পড়ে। পোপের সুস্থতা কামনায় সেন্ট পিটার্স স্কোয়্যার বৃষ্টির মধ্যেই জড়ো…



