লগ্নজিতার পাশে দাঁড়ানোর মাশুল, শো বাতিল পল্লব কীর্তনিয়ার! ‘ব্ল্যাক লিস্টেড’ হওয়ার দাবি
কলকাতা: ‘জাগো মা’ গান গাইতে গিয়ে বাধা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। আর এবার, এই ঘটনায় সঙ্গীতশিল্পীকে সমর্থন করার জন্য নাকি শো বাতিল হয়েছে আরেক সঙ্গীতশিল্পীর! সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে এমনটাই দাবি করেছেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া (Pallab Kirtania)। শিল্পী জানিয়েছেন, বর্ধমানের ভাতারে একটি বইমেলায় শিল্পী হিসেবে অনুষ্ঠান করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী ২৫ ডিসেম্বর তাঁর সেখানে গিয়ে গান পরিবেশন করার কথা ছিল। কিন্তু পল্লব কীর্তনিয়ার অভিযোগ, শাসকের প্রবল চাপে নাকি তাঁরা শেষ মুহূর্তে অনুষ্ঠান…

