FACT CHECK: বলিউড ব্লকবাস্টার ‘ধুরন্ধরের’ চিত্রনাট্য লিখেছিল খোদ প্রধানমন্ত্রীর অফিস? ভাইরাল খবরে তোলপাড় বিনোদন দুনিয়া
এই গুঞ্জনের পর রাকেশ বেদি তীব্র প্রতিক্রিয়া জানান এবং বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন দুনিয়া নিয়ে মানুষের কৌতূহল এমনি কম নয়। কী হচ্ছে ক্য়ামেরার ওপারে তা জানার ইচ্ছে যেন চিরন্তন। তেমনি বিনোদন দুনিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু গুজব ভাইরালের মতো ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষকে চমকে দেয়। সম্প্রতি তেমনই এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। ইন্টারনেটে ভাইরাল যে, জনপ্রিয় প্রবীণ অভিনেতা রাকেশ বেদির (Rakesh Bedi) আইকনিক চরিত্র ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য নাকি সরাসরি…

)