Oscars 2026: অস্কারের মঞ্চে ট্রাম্পকে ‘ধুয়ে দিলেন’ কোনান, এপস্টিন কাণ্ড টেনে বিস্ফোরক মন্তব্য: ভাইরাল ভিডিও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হাসির ছলে বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কারের উদ্বোধনী ভাষণেই সঞ্চালক কোনান ও’ব্রায়েন টেনে আনলেন কুখ্যাত জেফরি এপস্টিন প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি না নিলেও, ব্রিটিশ রাজপরিবার ও এপস্টিন কানেকশন নিয়ে তাঁর শাণিত বিদ্রুপ যে মার্কিন প্রেসিডেন্টের দিকেই লক্ষ্য ছিল, তা নিয়ে সরগরম হলিউড। এবারের অস্কারে কোনো ব্রিটিশ অভিনেতা বা অভিনেত্রী মনোনীত না হওয়া নিয়ে রসিকতা শুরু করেন কোনান। এরপরই তিনি বলেন, “এ বছর কোনো…

)