Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Oscars 2026: অস্কারের মঞ্চে ট্রাম্পকে ‘ধুয়ে দিলেন’ কোনান, এপস্টিন কাণ্ড টেনে বিস্ফোরক মন্তব্য: ভাইরাল ভিডিও
Oscars 2026: অস্কারের মঞ্চে ট্রাম্পকে ‘ধুয়ে দিলেন’ কোনান, এপস্টিন কাণ্ড টেনে বিস্ফোরক মন্তব্য: ভাইরাল ভিডিও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হাসির ছলে বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কারের উদ্বোধনী ভাষণেই সঞ্চালক কোনান ও’ব্রায়েন টেনে আনলেন কুখ্যাত জেফরি এপস্টিন প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি না নিলেও, ব্রিটিশ রাজপরিবার ও এপস্টিন কানেকশন নিয়ে তাঁর শাণিত বিদ্রুপ যে মার্কিন প্রেসিডেন্টের দিকেই লক্ষ্য ছিল, তা নিয়ে সরগরম হলিউড। এবারের অস্কারে কোনো ব্রিটিশ অভিনেতা বা অভিনেত্রী মনোনীত না হওয়া নিয়ে রসিকতা শুরু করেন কোনান। এরপরই তিনি বলেন, “এ বছর কোনো…

Read More

‘এপস্টিন ফাইলস’ নিয়ে উথালপাথাল শুরু? পদত্যাগ করলেন ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র প্রেসিডেন্ট
‘এপস্টিন ফাইলস’ নিয়ে উথালপাথাল শুরু? পদত্যাগ করলেন ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র প্রেসিডেন্ট

নয়াদিল্লি: ‘এপস্টিন ফাইলস’ ঘিরে উথালপাথাল পরিস্থিতি তৈরি হল। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার দরুণ তদন্ত শুরু হতেই ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরাম’ থেকে পদত্যাগ করলেন বোর্গে ব্রেন্দা। ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র প্রেসিডেন্ট এবং সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। (World Economic Forum) যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের লক্ষ লক্ষ নথি প্রকাশ করেছে আমেরিকা, যাতে নাম পাওয়া গিয়েছে বোর্গেরও। জেফ্রির সঙ্গে তিন-তিনবার তিনি নৈশভোজে গিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ইমেল এবং টেক্সট মেসেজেও কথাবার্তা চলত দু’জনের মধ্যে। সেই নিয়ে তদন্ত…

Read More

এপস্টিন ফাইলস: মুখ খুললেন বিল গেটসের প্রাক্তন স্ত্রী, বললেন, ‘যন্ত্রণাময় স্মৃতি’
এপস্টিন ফাইলস: মুখ খুললেন বিল গেটসের প্রাক্তন স্ত্রী, বললেন, ‘যন্ত্রণাময় স্মৃতি’

নয়াদিল্লি: জেফ্রি এপস্টিনের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার দরুণই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে আগেই জানিয়েছিলেন। এপস্টিন ফাইলে ধনকুবের বিল গেটসের নাম উঠ আসার পর ফের মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা গেটস। বিল যৌনরোগে আক্রান্ত হন, মেলিন্ডাকে গোপনে ওষুধ খাওয়াতে উদ্যত হন বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই মেলিন্ডা জানালেন, ওই বিয়ে থেকে বেরিয়ে আসতেই হতো তাঁকে। (Epstein Files) একটি পডকাস্টে মুখ খুলেছেন মেলিন্ডা। ২৭ বছর পর দাম্পত্য়ে কেন ইতি টানলেন, তাঁদের বিবাহবিচ্ছেদে কী ভূমিকা এপস্টিনের, তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য…

Read More

যৌনদাসী কেনাবেচায় মামলায় নাম! আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে শোরগোল
যৌনদাসী কেনাবেচায় মামলায় নাম! আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে শোরগোল

নয়াদিল্লি: যৌনদাসী হিসেবে নাবালিকা কেনাবেচায় একাধিক হাই প্রোফাইল ব্যক্তির নাম জড়িয়েছে আগেই। এবার সেই মামলায় নাম উঠে এল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনেরও। জেফ্রি এপস্টিন মামলার তদন্তের রিপোর্টে কমপক্ষে ৫০ বার তাঁর নামের উল্লেখ পাওয়া গিয়েছে বলে খবর আমেরিকার সংবাদমাধ্যমে। সে দেশের আদালতে তদন্তের রিপোর্ট জমা পড়েছে, তাতেই ক্লিন্টনের নাম রয়েছে বলে খবর। বিষয়টি সামনে আসতেই ক্লিন্টনের স্ত্রী তথা প্রাক্তন মার্কিন বিদেশ সচিব এবং প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে মন্তব্য করার রাস্তা বন্ধ করে দিয়েছেন।…

Read More