Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আর জি কর দুর্নীতিকাণ্ডের তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই !
আর জি কর দুর্নীতিকাণ্ডের তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই !

প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর দুর্নীতিকাণ্ডে (R G Kar Scam Case) সিঁথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআইয়ের দুই অফিসার। সিবিআইয়ের আর জি কর দুর্নীতি মামলার যিনি প্রধান তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায় এবং তাঁর সঙ্গে আর একজন অফিসার কিছুক্ষণ আগেই তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে পৌঁছে গিয়েছেন। এই বাড়িতে এর আগেও সিবিআইয়ের তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরাও একসময় এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। প্রসঙ্গত, আর…

Read More

অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? বিচারপতির প্রশ্নের উত্তরে CBI বলল…
অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? বিচারপতির প্রশ্নের উত্তরে CBI বলল…

সৌভক মজুমদার, কলকাতা : অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা ? গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর আজ আর জি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করে CBI বলল, ‘এটা গণধর্ষণ নয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে।’ হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে একথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্তারিত… এদিন সিবিআইয়ের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে, এটা কোনও গণধর্ষণের ঘটনা নয়। এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা।…

Read More

চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ, ‘একপাতার অভিযোগেই তদন্ত শুরু হয়ে গেল’
চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ, ‘একপাতার অভিযোগেই তদন্ত শুরু হয়ে গেল’

সৌভিক মজুমদার, কলকাতা : আদালতে বড় স্বস্তি পেলেন আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। তাঁর বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।৬ সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। FIR বিতর্কে আদালতে জোর ধাক্কা খেল পুলিশ। এর পাশাপাশি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার FIR নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের  প্রশ্ন, ‘একপাতার অভিযোগেই তদন্ত শুরু হয়ে গেল, প্রমাণ কোথায় ? তথ্যপ্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করলে কি ক্ষতি হত ?’ চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে FIR নিয়ে হাইকোর্টে কার্যত…

Read More

জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত
জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত

কলকাতা: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর (Kalatan Dasgupta) জামিন। অডিও-কাণ্ডে গ্রেফতারির ৫দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। কলতান দাশগুপ্তকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। জামিন পেলেন যুবনেতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে ধর্না অবস্থান করছেন, সেখানে হামলার ষড়যন্ত্রের অভিযোগে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, বৃহস্পতিবার তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। দেওয়া হল রক্ষাকবচও। সেই সঙ্গে রাজ্য় সরকারের উদ্দেশে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন তুললেন, অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কী…

Read More

সরকারি অডিটকে বুড়ো আঙুল, কোথায় যেত আরজি করের অ্যাকাডেমিক ফান্ডের টাকা?
সরকারি অডিটকে বুড়ো আঙুল, কোথায় যেত আরজি করের অ্যাকাডেমিক ফান্ডের টাকা?

প্রকাশ সিনহা, কলকাতা: ‘আর জি কর মেডিক্যালের (R G Kar News) অ্যাকাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে।’ আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে দাবি করেছে CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই টাকাতেই মেটানো হল ঠিকাদারদের বিল। অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার: আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় এজেন্সির দাবি, সরকারি অডিট অগ্রাহ্য করে হাসপাতালের অ্যাকাডেমিক ফান্ডের টাকায় মেটানো হত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের বিল। এর আগে অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।…

Read More

মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, এবার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, এবার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

কলকাতা: এবার খোদ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। ঘটনায় আতঙ্কিত নর্থ সাবার্বান হাসপাতালের (North Suburban Hospital) ডাক্তার-নার্সরা। মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, তাণ্ডবের অভিযোগ। দুই অতিরিক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার দুই অভিযুক্ত: আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একাধিকবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার খোদ নিরাপত্তরক্ষীর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠল নর্থ সাবার্বান হাসপাতালে। ডাক্তার নার্সদের অভিযোগ, মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি মেরেছে দুই অভিযুক্ত। তাণ্ডবও চালিয়েছে তারা। ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে। হাসপাতালের সুপারের…

Read More

‘ডিউটিরত অবস্থায় যদি হদিশ না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না?’ প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী
‘ডিউটিরত অবস্থায় যদি হদিশ না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না?’ প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী

কলকাতা: আর জি কর মেডিক্য়ালে (R G Kar News) নারকীয় ঘটনায় এবার তরুণী চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী। বললেন, রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় চিকিৎসকের কোনও খোঁজ পাওয়া গেল না, অথচ কেউ কোনও খোঁজ নিল না কেন? ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, এদিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন: আর জি…

Read More