KKR News 2026: ২৫ কোটির ক্যামেরন গ্রিনই কেকেআরের প্রতারক? শাহরুখদের ঠকিয়ে এক ‘ফ্রড’ আইপিএলে, বিরাট আপডেটে ঝড় ভারতীয় ক্রিকেটে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ ডিসেম্বর ২০২৫। সেদিন আবুধাবিতে বসেছিল আইপিএল মিনি নিলাম (IPL Auction 2026)। ওপেনিং সেটেই একেবারে+ বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Rider)। চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলীয় তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়ে চমকে দিয়েছিল। ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নিলামে বাজার করতে আসা ভেঙ্কি মাইসোররা (Venky Mysore), গ্রিনকে নিতেই খরচ করে ফেলেছিল আকাঁশছোওয়া ২৫.২০ কোটি টাকা। তিনবারের চ্যাম্পিয়ন টিম তাক লাগিয়ে দিয়েছিল।…


